শিরোনামঃ-

» ঢাকাদক্ষিণে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন ও মতবিনিময়

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গিকারাবদ্ধ : ড. মো. এনামুল হক চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, এই দেশ সকলের। সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল।
এদেশে যারা বাস করেন সকলেই বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ।
Manual7 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবংতাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের  সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজিব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী ও কাজল চন্দ্র দাস প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031