- পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি
- রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের খোজারখলা পুকুর
- প্রবীণ আলেমে দ্বীন ও শায়খুল হাদীস মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ
- সিলেট মহানগরীর হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি বন্ধের দাবীতে সমাজকল্যাণ মন্ত্রী ও জেলা সমাজসেবা উপপরিচালককে স্মারকলিপি
- সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও আরসিসি ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
- গোলাপগঞ্জ-বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত
» বিয়ানীবাজার বৈরাগি বাজার উচ্চ বিদ্যালয়ে বৃত্তি বিতরণ
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৫ | বুধবার
তরুণ প্রজন্ম হচ্ছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা : ড. মো. এনামুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, তরুণ শিক্ষার্থীরা হচ্ছে জাতির আগামীর কর্ণধার। তারা হচ্ছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। দেশে মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে চায়। শিক্ষার্থীদের কর্মমূখী শিক্ষার পাশাপাশি শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং বেতন-ভাতা নিশ্চিত করতে চায়।
তিনি বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার বৈরাগি বাজার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হাজী আয়াতুর রহমান বৃত্তি ও মরহুম হাজী ইলিয়াস আলী স্মৃতি বৃত্তি বিতরণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, সহকারী শিক্ষক আব্দুল হেকিম ও সহকারী শিক্ষিকা হাজেরা বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৈরাগি বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সুশান্ত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈরাগি বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবুল হাসনাত, বৈরাগি বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ ও হাজী আয়াতুর রহমান স্মৃতি বৃত্তি’র প্রতিনিধি রমজান আলী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার
সর্বশেষ খবর
- পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি
- রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের খোজারখলা পুকুর
- প্রবীণ আলেমে দ্বীন ও শায়খুল হাদীস মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর