- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» গোয়াইনঘাট ডৌবাড়ীতে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ ও পথসভা
প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৫ | শনিবার
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের রূপরেখা
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার পালা।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। বিএনপিকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ীবাজার ও নিহাইন বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ সভাপতি মুছব্বির আহমেদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এখলাসুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সিব্বির মেম্বার, রাঙ্গা মেম্বার, এখলাছুর রহমান, তৈয়বুর মেম্বার, নিজাম মেম্বার, আব্দুল্লাহ, যুবদল নেতা ইকবাল আহমদ, কলিম উল্লাহ, রহিম উদ্দিন, ফরিদ উদ্দিন, কাওসার আহমদ, আতাউর রহমান, দেলওয়ার হোসেন, কামাল উদ্দিন, ওয়ারিস আহমেদ, ফখরুল ইসলাম, রুমেল আহমেদ ও ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর