শিরোনামঃ-

» গোলাপগঞ্জ বাদেপাশায় বিএনপির লিফলেট বিতরণ ও কর্মীসভা

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৫ | শুক্রবার


Manual7 Ad Code

অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে : আবুল কাহের চৌধুরী শামীম

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হলেও উন্নয়ন বঞ্চিত ছিল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা।

রাস্তাঘাট থেকে শুরু করে সকল দিক থেকে এই জনপদকে পিছিয়ে রাখা হয়েছে।

আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে।

Manual5 Ad Code

বিএনপি সরকারের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

তিনি শুক্রবার (২২ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

এছাড়া তিনি বাগলা বাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লকুছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ড: আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামেল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নিলু আহমেদ, লক্ষনাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোবারক আলী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকজ দলের যুগ্ম সম্পাদক কয়েস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাছির উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দিন,  ৫নং ওয়ার্ডের মেম্বার রাসেল আহমদ, উপজেলা যুবদল নেতা সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপি সদস্য মুজিবুর রহমান, শ্রমিক দল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, উপজেলা ছাত্রদল নেতা এমদাদ আহমদ ও উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা কামরান আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930