- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» জন্মমাঠিতে ভালোবাসায় সিক্ত হলেন আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৫ | বুধবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে বিগত দিনে বছরের পর বছর জন্মমাঠিতে আসতে পারেননি অসংখ্য বিএনপি নেতারা। দীর্ঘ ১৪ বছর পর জন্মমাঠিতে এসে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে খলাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং এলাকার মানুষ মিছিল সহকারে এসে অনুষ্ঠানে যোগ দেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা হিফজুর রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় একাধারে বিদেশের মাঠিতে কাটাতে হয়েছে আমাকে।
বিদেশের মাঠিতে থাকলেও আমার মন পড়ে থাকত দেশের মাঠিতে। স্বৈরাচারীনি হাসিনা আমার পাসপোর্ট জব্দ করেছিল যাতে দেশে আসতে না পারি।
ধানের শীষের প্রার্থী হিসেবে এলাকার মানুষের এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, দলের জন্য সেই ছাত্র জবানা থেকে কাজ করছি। কোন কিছু পাওয়ার আশায় দল করিনি। দলকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাচ্ছি একাধারে। যেটি আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরোপুরি অবগত রয়েছেন।
অবহেলিত এ জনপদের উন্নয়নে তিনি উপযুক্ত জায়গায় ধানের শীষ তুলে দেবেন বলে আমার বিশ্বাস।
এসময় তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত এবং প্রতিটি এলাকায় গিয়ে কাজ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ প্রদান করেছেন। দলকে ঐক্যবদ্ধ করতে পারলে সিলেট -০৫ আসনের ধানের শীষ অন্য কোথাও যাবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, প্রবীন বিএনপি নেতা আব্দুল মালিক, মানিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, পৌরসভা বিএনপি নেতা মুনিম আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমডি কামাল, সেচ্ছাসেবক দল নেতা ফজলে আশরাফ মান্না, যুবদল নেতা মাজেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহি প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৮ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর