- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» শিক্ষার্থী আজমল হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, গোয়াইনঘাট এর উদ্যোগে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা কমিটির সাবেক সদস্য এইচএসসি পরীক্ষার্থী আজমল হোসেনের নিঃশর্ত মুক্তি ও গোয়াইনঘাট থানার ওসি’র অপসারণ এবং জাফলং ইসিএ এরিয়া থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী আটককৃত আজমলের মা রাবেয়া বেগম।
তিনি বলেন, আমার ছেলে নিরপরাধ। সে একজন জুলাই যোদ্ধা। সে অন্যায়ের প্রতিবাদ করত।
বালু,পাথর লুটতরাজদের বিরুদ্ধে কথা বলেছে।তাই আমার ছেলেকে লুটপাটকারীরা মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ আমার ছেলের বুকে চাঁদাবাজ লিখে ছবি তুলছে। আমার ছেলে নির্দোষ। আমি ছেলের মুক্তি দাবী করছি।
সংগঠক ফরহাজুল ইসলাম ফরহাদ এর পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাংবাদিক গোলজার আহমদ হেলাল, সাদিকুজ্জামান হাজ্জাজ, মোবারক হোসেন রানা,ফারদিন হোসেন রোমান ছামিউল হক মাহি, আজমলের সহপাঠী জিছান, তাকি, নাঈম, আজমলের ভাই দিলদার হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী তাঞ্জিনা বেগম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মোশাহিদ আলী, সমাজসেবক আব্দুল করিম, সংগঠক জহিরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি উসমান আলী প্রমুখ।
সভায় বক্তারা নিরপরাধ আজমলের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।
তাঁরা বলেন, আজমলের সাথে দুর্ব্যবহারকারী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনতিবিলম্বে অপসারণের দাবী জানান তারা।
সভায বক্তারা আরো বলেন, সিলেটে গোয়াইনঘাটের শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী, পরিবেশ আন্দোলনের সাহসী কণ্ঠ আজমল হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এটি অবৈধ বালু-পাথর উত্তোলনকারী প্রভাবশালী চক্রের পরিকল্পিত পদক্ষেপ।
তারা বলেন, আজমল কখনো চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল না বরং দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে আন্দোলন করে আসছিল।
অথচ পাথর ও বালু দস্যুদের গ্রেফতার না করে উল্টো পরিবেশকর্মী আজমলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে যা অন্যায়, অযৌক্তিক ও পরিকল্পিত।
বক্তারা আজমলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিলেটের সচেতন ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা অংশ নেয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর