- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» দক্ষিণ সুরমায় খান জামাল দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ জামাল বলেছেন, দেশের মানুষ তাদের বহু কাঙ্খিত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য উদগ্রীব হয়ে বসে আছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হওয়া দেখে ৭১, ২৪, ৯০ এর পরাজিত শত্রুরা মিলেমিশে একাকার হয়ে নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশ ও দলের বিপক্ষে চলমান এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
বুধবার (১৩ আগষ্ট) বিকেলে দক্ষিণ সুরমার রেলগেইট পয়েন্টে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী পরিবার আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ মেম্বার, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রবীন বিএনপি নেতা অবিভক্ত (দক্ষিণ সুরমা ও সদর) উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাছুম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, আবুল কালাম সাহেদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুসেন আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা থানা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তুফায়েল আহমদ তুহিন প্রমুখ।
সভা শেষে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল রেলগেইট থেকে শুরু হয়ে ক্বীনব্রিজের মুখে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক


