শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে বিএনপি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এর মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

Manual4 Ad Code

তিনি শুক্রবার (১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় চড়ারবাজারে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজির হোসেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা হাজী রফিক আহমেদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মালিক, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া, যুগ্ম সম্পাদক শাহজাহান, বিএনপি নেতা ফিরুজ মিয়া, ওমর আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আলা উদ্দিন, আব্দুল জলিল, বিএনপি নেতা নুরুল আমিন মেম্বার ও সুলতান মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031