- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» গোয়াইনঘাটে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পুরষ্কার বিতরণ
প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৫ | শুক্রবার
আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার : আব্দুল হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।
বর্তমান যুগ হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের যুগ। এই সময়ে যুগোপযোগি শিক্ষার মাধ্যমে তাদেরকে জাতির নেতৃত্বে উপযোগি করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ-জাতি উপকৃত হবে।
তিনি শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট উপজেলা ফতেপুর ইউনিয়নের বাংলাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১০ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমেদ চৌধুরী পরিচালনায় স্থানীয় বাংলাবাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য এখলাসুর রহমান, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম নাসিম, ফয়সল আহমদ, মিসবাহ উদ্দিন, মুহিবুর রহমান, শওকতুল ইসলাম, ফয়েজ উদ্দিন, পরিষদের সহ-সভাপতি নাহিদ হাসান, সহ সাধারণ তোফায়েল আহমেদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


