শিরোনামঃ-

» ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে : ফয়সল চৌধুরী

প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটে-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হতে পারে জাতির মুক্তির সনদ।

আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো এই ৩১ দফার আলোকেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আমাদের এই দফাগুলো নিয়ে জনগনের কাছে যেতে হবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে এর সুফল কি হতে পারে তার বিস্তারিত তুলে ধরতে হবে।

Manual2 Ad Code

আজ রোববার (২৯ জুন) বিকালে গোলাপগঞ্জের মেহেরপুর বাজারে অনুষ্টিত এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১নং শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামছুল ইসলাম গেদাই।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে বিএনপির নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ শান্তির বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে কাজ করছি।

Manual3 Ad Code

জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিককে নিজেদের অবস্থানে থেকে এ কাজে মূল্যবান অবদান রাখতে হবে।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে মেহেরপুর গ্রামের দুই কৃতিসন্তান মো. লকুছ মিয়া ও মো. আব্দুল মজিদকে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে তাঁরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সবসময় জাতীয়তাবাদী ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও কফিল উদ্দিন, গোলাপগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, জেলা ছাত্রদলের সহ সঅংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান আহমদ সহ শরিফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031