শিরোনামঃ-
- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» বরমচাল চা-বাগানের মেধাবী ছাত্রী ইতি গৌড়কে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার
প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রী ইতি গৌড় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
বরমচাল চা-বাগান থেকে এই প্রথম কোন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন।
এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান এবং তার সাফল্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন বাংলাদেশে সবাই দেখে, তবে পরিশ্রমী ও মেধাবীরাই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
চা-বাগানের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইতি যেভাবে মেধা ও অধ্যবসায়ে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার সফলতার স্বীকৃতিস্বরূপ কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থা করেছি।
ইতি গৌড় ভবিষ্যতে দেশ-বিদেশে সাফল্য অর্জন করে মৌলভীবাজারের নাম উজ্জ্বল করবে। চা বাগানের অন্য ছেলে মেয়েরাও ইতি গৌড়ের মত এগিয়ে যাবে সেই কামনা করি।”
ইতির পিতা শংকর গৌড় এই সম্মাননা ও সহযোগিতার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মেয়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


