শিরোনামঃ-

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: ২৮. জুন. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজকে দায়িত্ব প্রদান করায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. এজেডএম জাহিদ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (২৮ জুন) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানিয়েছেন সিলেটের বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় আমি বজলুর রহমান ফয়েজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমি বিশ্বাস করি, তিনি দলের নীতি-আদর্শ এবং আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন।
তিনি আরও বলেন, দলীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতা বজল রেখে ফয়েজ জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবেন-এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. জাহিদ হোসেন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে দক্ষিণ সুরমা বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ প্রমূখ।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বজলুর রহমান ফয়েজকে দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
দলের তৃণমূল পর্যায়ে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031