শিরোনামঃ-

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ২৪. জুন. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

রনজিত-আজাদ কুলাঙ্গার : এম এ মালেক

নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন করেছে।

ক্ষমতা হারানো ভয়ে মিছিল, মিটিং এমনকি সভা-সমাবেশও করতে দেয়নি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ঘর ছাড়া করেছে। তাদের দীর্ঘ দিন জেল কাটিয়েছে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার সাথে এমপি-মন্ত্রীরাও জড়িত ছিল।

Manual1 Ad Code

বিএনপির নেতকর্মীদের উপর অত্যাচার করতে তারা উঠে-পড়ে লেগেছিল। বিশেষ করে রনজিত-আজাদের ভূমিকা ছিল অনন্য।

Manual7 Ad Code

তিনি বলেন, রনজিত-আজাদ কুলাঙ্গার। এই দেশের মাঠিতে তাদের কোন ঠাই নেই।

মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ সুরমার পালপুর এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউকে টাস্ট্রের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী নজমুল ইসলাম এর উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

আলহাজ্ব বদরুল আলম মজনু এর সভাপতিত্বে ও মহনগর বিএনপির সদ্যস্য সুহেল আহমদ এর পরিচালনায় এলাকাবাসীর পক্ষে থেকে স্বাগত বক্তব্য রাখেন, ২৭ং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো নাজিম উদ্দিন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিগত কাউন্সিলে মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান হোসেন, বিএনপির নেতা ফয়েজ আহমদ বজলু, যুবদল নেতা নজরুল ইসলাম, লন্ডন প্রবাসী নেতা বাবুল আহমদ, কৃষকদল মোগলাবাজার থানার আহবায়ক মোতাহার হোসেন জিহাদ, সেচ্ছাসেবক দল মোগলাবাজার থানার আহবায়ক হোসেন আহমদ ও সদ্যস সচিব ছয়েফ আহমদ, কানাডা টরেন্ট বিএনপির সাংঠনিক সম্পাদক নাহিদ আহমদ, ছাত্রদলের নেতা সজিব আহমদ, মাহীন আহমদ, জেলা শ্রমিক দল নেতা আলী আহমদ, মোগলাবাজার থানার সদ্যস সচিব খালেদ আহমদ, বিএনপি নেতা ফরিদ আহমদ, মিছাবা উদ্দিন মৌল্লা, উজ্জল রণজৎ, মনজুর আহমদ, মামুন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031