- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের মিলনোৎসব সম্পন্ন
প্রকাশিত: ২৪. জুন. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সোনালী ব্যাংক ছিল আমাদের কর্মজীবনের গর্ব। আজ আমরা যারা অবসরগ্রহণ করেছি, তারা যেন সেই গর্বকে বয়ে নিয়ে চলার দায়িত্বভার বহন করছি। এই ফোরাম আমাদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহমর্মিতার এক সুন্দর প্ল্যাটফর্ম। আমরা এখানে কেবল পুনর্মিলনের জন্য একত্র হই না, বরং আমাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং ভবিষ্যৎ ভাবনার আদান-প্রদান করি। এটি আমাদের মধ্যে আত্মিক বন্ধনকে আরও গভীর করে।
বক্তারা আরো বলেন, ব্যাংকে আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, অবসরের পরেও আমরা যেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখি। একে অপরের খোঁজখবর রাখা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এবং মানবিক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে একটি জীবন্ত সংগঠনে রূপান্তরিত করতে পারি।
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শুকুর, উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, ডিজিএম শেখ মো. সুজাদুল হক, ডিজিএম সমীরন কুমার বিশ^াস, উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা আব্দুর রউফ তালুকদার, এজিএম মো. আবুল ফজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মচারী সংগঠনের নেতা প্রবির কুমার রায়, অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী শাহরিয়ার আহমদ সজিব।
এছাড়াও শহর শাখাগুলোর ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান ফয়েজী।
অনুষ্ঠান শেষে ছিল প্রীতিভোজ, যেখানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী খাবার। সবাই একে অপরের খোঁজখবর নেন, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং আগামী দিনের জন্য সুস্থ ও সুখী জীবন কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


