- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত: ২২. জুন. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।
রোববার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা বলেন, “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন একজন আদর্শনিষ্ঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।
পাশাপাশি সিলেটের একজন প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধার পাত্র।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দল একজন প্রকৃত কর্মীবান্ধব, নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে পৃথক এক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


