শিরোনামঃ-

» সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. জুন. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) বাদ যোহর নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী মির্জা আসাদ ব্যাগ এর স্ত্রী, ছেলে ও মেয়ে এবং দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট অফিসের ফটো সাংবাদিক ও বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি মামুন হাসান এর সুস্থতা কামনা ও জিডিএফ’র সাবেক চেয়ারম্যান কবির আহমদের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, বাদ্যযন্ত্র শিল্পী জুয়েল আহমদ, জিডিএফ সদস্য ফাতেমা বেগম, শিলন বেগম, অফিস সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক রুফিয়া বেগম, সীমা বেগম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজল শিকদার, সরুফা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, অফিস সহায়ক নুরজাহান বেগম, শিক্ষার্থী নাদিয়া বেগম, তাহমিনা আক্তার মৌমি, খাদিজা বেগম, আফসানা বেগম, জুইরানী দাস, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, ইশা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, সুয়েব আহমদ, ফাইজান আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে অসুস্থ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, প্রবাসী মির্জা আসাদ ব্যাগ এর স্ত্রী, ছেলে ও মেয়ে এবং ফটো সাংবাদিক মামুন হাসানের সুস্থতা কামনা ও জিডিএফ এর সাবেক চেয়ারম্যান কবির আহমদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিছ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930