শিরোনামঃ-

» মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি গঠন

প্রকাশিত: ২১. জুন. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি পূনর্গঠন করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২১ জুন) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ।

Manual8 Ad Code

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আশিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাও. আনোয়ার বিন মুকাদ্দাস এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন, হাফিজ উবায়দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাও. মুজিবুর রহমান, সাধারণ কেয়ার টেকার হাফিজ মাও.মাসুম আহমদ, সাধারণ কেয়ার টেকার জনাব আব্দুল আলীম।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রীস আহমদ জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাও. মুফতি গাজী মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাও.আশিকুর রহমান-কে সভাপতি, ক্বারী মাও.আনোয়ার বিন মুকাদ্দাস-কে সাধারণ সম্পাদক এবং মাও.আহমদ ইয়াকুব-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031