শিরোনামঃ-

» ডা. জোবাইদা রহমানের জন্মদিনে যুক্তরাজ্য বিএনপি নেতার মামুনের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮. জুন. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল মাহবুব আলী খানের কন্যা বিশিষ্ট কারডিওলজিষ্ট ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বুধবার বাদ আসর সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিলেট ৫-আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম মামুনের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Manual3 Ad Code

মাহফিলে বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিয়াজান আলী।

মাহফিলে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত কামনা করা হয়।

সাবেক ছাত্রদল নেতা ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর ব্যবস্থাপনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031