- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» জকিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধে সর্বদলীয় মতবিনিময় সভা
প্রকাশিত: ১০. জুন. ২০২৫ | মঙ্গলবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জে প্রতিবছর নদী ভাঙ্গনের সম্মুখীন হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী এবার সোচ্চার হয়েছেন দাবী আদায়ে।
মঙ্গলবার (১০ জুন) বিকাল ৩ টায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিল মোস্তাক আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা কফিলুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সারা দেশের নদী ভাঙ্গন আর জকিগঞ্জের নদী ভাঙ্গন এক নয়। এখানে নদী ভাঙ্গনের ফলে দেশের মানচিত্রের পরিবর্তন ঘটে। দেশের মাটি ভারতের দখলের চলে যাচ্ছে।
জকিগঞ্জের মানুষ ভিটেমাটি হারা হচ্ছে। শত-শত একর ফসলী জমি, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট হারিয়ে আজ জকিগঞ্জ উপজেলাবাসীর চরম কষ্ট পোহাতে হচ্ছে।
এমতাবস্থায় পানি উন্নয়ন বোর্ড পরির্দশ ছাড়া কার্যকরী কোন প্রদেক্ষেপ নিচ্ছে না জকিগঞ্জে। চলিত সপ্তাহে নদীর পানি কমতে থাকলেও এখনোও জরুরী মেরামতের কোন উদ্যোগ নেই তাদের।
বক্তারা বলেন, আগামী ৪ দিনের মধ্যে ভাঙ্গনের স্থানগুলো জরুরী মেরামতের ব্যবস্থা না করলে জকিগঞ্জ জন দাবি আদায় পরিষদ এর মাধ্যমে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিস সিলেট জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হেকিম শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ, উপজেলা খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার ও ইসলামি আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর