- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» জকিগঞ্জে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়
প্রকাশিত: ৩১. মে. ২০২৫ | শনিবার
এবারও শিক্ষা বৃত্তি দেবে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট, পেনশনের ঘোষনা
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষার উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আলোকবর্তীকা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
তারা বলেছেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী শুধু এলাকার উন্নয়নে কাজ করছেন না তিনি শিক্ষার ক্ষেত্রেও ভূমিকা রেখে চলেছেন।
শনিবার (৩১ মে) জকিগঞ্জের জকিগঞ্জের পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে দুই উপজেলার শিক্ষক ও অভিভাবেকদের নিয়ে চলতি বছরে বৃত্তির সিলেবাস বিষয়ে আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
সভায় জানানো হয় আগামি নভেম্বরে দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
শিক্ষাবৃত্তির পাশাপাশি আগামি অবসর প্রাপ্ত শিক্ষকদের জন্য ট্রাস্টের পক্ষ থেকে পেনশনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এছাড়া সভায় গত বৃত্তিপরীক্ষায় অংশগ্রহনকারী ২০টি প্রতিষ্ঠান কৃতিত্ব অর্জন করায় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একটি করে আলমিরা হস্তান্তর করা হয়েছে।
সভায় দু্ই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩শ শিক্ষ ও অভিভাবক উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ফাহিম আল্ ইসহাক চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন আমার চিন্তা চেতনা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে। অতীতের সাফল্য আমাদের প্রেরণা দিচ্ছে।
একদিন দুই উপজেলা হবে শিক্ষার জনপদ। তিনি এসময় শিক্ষকদের জন্য পেনশনেরও ঘোষনা দেন।
ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদের পরিচালনায় অতিথি ও শিক্ষক-অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, ডা. সাদিউল ইসলাম, সমাজসেবক এখলাছুর রহমান, শিক্ষক ওমর ফারুক, স্কউট নেতা কামরুজ্জামান, শিক্ষক নেতা আব্দুস শহিদ তাপাদার, হোসাইন আহমদ, অদম্য নারী হালিমা বেগম, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, এম এ মালেক চৌধুরী, কুতুব উদ্দিন, আজহার উদ্দিন, এনামুল হক, মহি উদ্দিন হায়দার, আলতাফ হোসেন সাকিব, জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সবুর, কেএম মাহমুদ প্রমুখ। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সিলেবাস ও আগামী বৃত্তি পরীক্ষা বিষয়ে পরামর্শ দেন। সভায় স্কুল শিক্ষক ও অদম্য নারী হালিমা বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দুই উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মানবসেবার পাশাপাশি গত বছর থেকে বৃত্তি চালু করেছে।
প্রথমবার দুই উপজেলার ৫৯৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এবারও প্রায় সমপরিমাণ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


