শিরোনামঃ-

» আমার দেশ সম্পাদকের উপর মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

আমার দেশ সম্পাদকের উপর মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন মামলা প্রত্যাহার না হলে  দাতভাঙ্গা জবাব দেয়া হবে : সাবেক মেয়র আরিফ চৌধুরী

স্টাফ রিপোর্টার : সিলেটে আয়োজিত মানববন্ধনে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে উল্লেখ করেছেন বক্তারা।
হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, সিলেটবাসীকে চিনতে যদি মেঘনা গ্রুপের মালিক ভূল করেন তাহলে সিলেট থেকে যে আন্দোলন শুরু হবে তা সামাল দেয়ার ক্ষমতা মেঘনা গ্রুপের থাকবে না। প্রয়োজনে মেঘনা গ্রুপকে মেঘনা নদীদে ভাসিয়ে দেয়া হবে। তাদের পণ্য বয়কট করে উপযুক্ত জবাব দেয় হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, মাহমুদুর রহমান সাধারণ কোনো ব্যক্তি নন তিনি আমাদের জাতির বিবেক। আমাদের রোল মডেল। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি রক্ত দিয়ে রুখে দাড়িয়ে ছিলেন। দেশ যখন বিপন্ন তখন তিনি লেখনির মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন অকুতোবয়ভাবে।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটবাসী কোনভাবেই আর মাহমুদুর রহমানকে হয়রানি সহ্য করবে না। অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সিলেটের মাটি থেকে অন্যান্যের বিরুদ্ধে দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২৬ এপিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ক্যাম্পাস দুপুরে প্রকম্পিত হয়ে উঠে। বাদ যোহর বিভিন্ন সংগঠনের ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনস্থলে এসে জড়ো হন।
আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল- আমার দেশ পাঠকমেলা সিলেট, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও  গ্লোবাল সিলটী আওয়াজ।
বিশাল এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদপত্র হকার্স সমিতির সদস্য ও নেতৃবৃন্দ এবং দৈনিক আমার দেশ-এর পাঠক ও  শতশত শুভাকাঙ্খীরা।
আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, গ্লোবাল সিলেটী আওয়াজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি ঈশা তালুকদার, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, বিশিষ্ট ব্যবসায়ী হিজকিল গুলজার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মোমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চীফ কবির আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, আল মদিনা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, ডেসটিনির সিলেট ব্যুরো আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া, ডেইলী নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মারুফ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইং এর সংগঠক শিব্বির আহমদ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য ইফতেখার আহমদ চৌধুরী নাবিল ও জুনেদ আহমদ চৌধুরী, দৈনিক আমার দেশ সিলেট ব্যুরো ফটোগ্রাফার এইচ এম শহীদুল ইসলাম, ওসমানীনগর প্রতিনিধি সাইফুর এম রেফুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেন, মহানগর বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আল চৌধুরী, মদনমোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক সেলিম খান, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সদস্য সুলেমান আহমদ, খোকন মিয়া, লিটন আহমদ গাজী, হারুন আহমদ, মোহাম্মদ সাইদুল, আলম আহমদ, মোহাম্মদ মেহেদী, জমির আহমদ, মালেক হোসেন,  রতন মিয়া, বিকাশ দাশ, সুকেশ বাবু, হরেন্দ্র, কাদির আহমদ, মো: সাইদুল, মুমিন তফাদার প্রমুখ।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেন, একাত্তর টিভির গত দেড় দশকের ভূমিকা সকলের জানা আছে। সেই একাত্তর টিভি ফ্যাসিবাদের ভাগিদার হয়ে কাজ করে আসছে। সে সময় স্কাইপি কেলেংকারি প্রকাশ করে মাহমুদুর রহমান ফ্যাসিবাদের চাপের কাছে মাথানত করেননি। আপোসহীনভাবে সংগ্রাম করে গেছেন এখন ফ্যাসিবাদের দোসররা তাকে থামানোর চেষ্টা করছে তা আমরা কোনোভাবে মেনে নেব না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমানের মতো সাহসী কলমযোদ্ধার বিরুদ্ধে এই মুহুর্তে ফ্যাসিবাদের দোসরের মামলা করার অন্তবর্তী সরকারের দূর্বলতা। মাহমুদুর রহমান গত দেড় দশক ধরে ফ্যাসিবাদের লড়াই করে আসছেন। তাকে হয়রানির সিলেটবাসী বরদাস্ত করবে না।
মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, বাংলাদেশের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র মাহমুদুর রহমানের বিরুদ্ধে যদি মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল অবিলম্বে মামলা প্রত্যাহার না করেন তাহলে মেঘনা গ্রুপকে মেঘনায় ভাসিয়ে দেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31