শিরোনামঃ-

» বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সম্পাদকীয় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সম্পাদকীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৫টায় পৌর শহরস্থ দলীয় অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমীর সঞ্চালনায় সভায় আগামী ২৬ এপ্রিল ঢাকা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য জমিয়তের জাতীয় কাউন্সিল সফলের আহবান জানানো হয়।
কাউন্সিলে উপজেলা শাখার প্রতিনিধি দলের উপস্থিতির আশাবাদ পূণরব্যক্ত করা হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক সংস্কার প্রস্তাবনা ইসলাম বিরোধী এর তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এ কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনা বাতিল করে সমাজের সকল স্থরের ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নতুন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়।
ফিলিস্তিনের গাঁজায় অব্যহত গনহত্যা বন্ধ এবং ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের জন্য ভারত সরকারের প্রতি আহবান জানানো হয়।
বৈঠকে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে জমিয়তের অংশ গ্রহণের প্রস্তুতি আরো জোরাল ও গতিশীল করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, সহ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান,অর্থ সম্পাদক মাওলানা মুহি উদ্দিন মাসুম, পাঠাগার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আহমদ,যুব বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক দিলওয়ার হোসাইন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930