শিরোনামঃ-

» দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে : মিজান চৌধুরী

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

ছাতকের ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের জনসমাবেশ

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে।

Manual3 Ad Code

তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে একটি তামাশায় পরিনত করেছিল। গত ১৫ বছর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আওয়ামী অপশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্র মেরামতে সংস্কারের বিকল্প নেই। বিএনপিও সংস্কার চায়। তবে সংস্কারের নামে নির্বাচনে সময়ক্ষেপন করলে পতিত ফ্যাসিবাদী শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে।

তিনি রবিবার (২০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় মাদরাসা বাজারে অনুষ্ঠিত জনসমাবেশে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপি নেতা রশিদ আহমদ মাসুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, এড আব্দুল আহাদ, সাবেক সদস্য নুরুল হক, আতিকুর রহমান আতিক, হাজী আব্দুস সামাদ, সিলেট মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন ময়না, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, রুকন চৌধুরী, কামাল চৌধুরী, শাহীনুল হক চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া, ফরিদ উদ্দীন, মনির উদ্দীন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, সৈয়দ আহমদ লেচু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব শংকর কুমার দাস, বিএনপি নেতা বুরহান উদ্দিন সুরত, নবী হোসেন, এড. রাহী তালুকদার, লায়েক চৌধুরী, আনোয়ার হোসেন, ফয়েজ আহমদ সাজু, মুহিবুর মেম্বার, পৌর যুবদল নেতা কামাল মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাইয়ুব চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা জহির আহমদ, ওয়াসিম আহমদ, নুরুজ্জামান সুর্য, ইউনিয়ন ছাত্রদল নেতা সৌধ উজ্জামান ফাহাদ ও আবুল হামজা প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930