শিরোনামঃ-

» ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে : মিজান চৌধুরী

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের জনসমাবেশ

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে বিএনপি নেতাকর্মীরা দেশে থাকলেও ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের নেতাকর্মীদেরকেও আত্মগোপনে থাকতে হচ্ছে। ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের লড়াকু জিয়ার সৈনিকদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবীতে স্বোচ্ছার থাকতে হবে।
Manual5 Ad Code

তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রজিবুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, এখলাছুর রহমান, মতিউর রহমান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সিলেট মহানগর বিএনপির সহ বণন ও পরিবেশ সম্পাদক এস এম আমজাদ, মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন ময়না, এডভোকেট আব্দুল জলিল পিপি, উপজেলা বিএনপি নেতা সামসুল ইসলাম মেম্বার, সামসুল হক মেম্বার, জমসর আলী, শেখ আপ্তাব আলী, সাদিকুর রহমান ছাদিক, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, মানিক মিয়া, আবু শামীম, বিএনপি নেতা লিলু মিয়া, আফলু মিয়া, বদর উদ্দিন, ডা: মাশুক আহমদ, ছালিক মিয়া, আব্দুস শহীদ, আহবাব মিয়া, ওসমান আলী, হারিছ আলী, সমুজ মিয়া, নিজাম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফাহিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল আহমদ, নেছার আহমেদ, মাহবুবুর রহমান, আবু তালেব, শামসুদ্দীন, নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আমিন, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন যুবদলের সভাপতি হীরা মিয়া, ছাত্রদল নেতা সেলিম আহমদ, শামীম আহমদ, আজিজুর রহমান, কয়ছর রহমান, কাজী আবরু, সিদ্দিকুর রহমান ও জাফর ইকবাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031