- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
» জকিগঞ্জে মসজিদ পুনঃনির্মাণ নিয়ে বিরোধ : দুই সহোদর ভাইকে হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৫ | রবিবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের জকিগঞ্জে একটি মসজিদ পুনঃনির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা সহ দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামে।
শনিবার (৫ এপ্রিল) আসরের নামাজের পর মসজিদ থেকে বাড়ী যাওয়া উদ্দেশ্যে বের হওয়ার পর স্কলার্সহোম মেজর টিলা ক্যাম্পাসের শিক্ষক জালাল উদ্দীন ও তার সহোদর পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কামাল উদ্দিন এবং তাদের পিতা আব্দুন নূর প্রতিপক্ষের হামলায় আহত হন।
এ ঘটনায় অপর সহোদর ভাই জকিগঞ্জ বাজারের মেসার্স সলিমা কসমেটিক্সের স্বত্বাধিকারী আব্দুল বাতিন বাদী হয়ে মুমিনপুর গ্রামের মৃত করামত আলীর দুই পুত্র লুৎফুর রহমান লুতু (৫৫), রফিকুল ইসলাম রফি (৬০), ও মৃত হাজী মকদ্দস আলীর ছেলে মুহিবুর রহমান (৫২) সহ ১০ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন একই গ্রামের লুৎফুর রহমান লুতু মিয়ার পুত্র নাহিদুল ইসলাম (২১), শফিকুর রহমান শফির ৩ পুত্র রুবেল আহমদ (২৫), রুমেল আহমদ (২৩) ও পাবেল আহমদ (২৮), মৃত আতাউর রহমানের পুত্র আলম সাইফ উদ্দিন (৪২),মৃত তেরা মিয়া মেম্বারের ছেলে সুমন আহমদ (৩৮), মৃত লোকমান উদ্দীনের ছেলে সোহেল আহমদ হাসদ (৪০)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে মুমিনপুর পূর্ব জামে মসজিদের জায়গা ও বসত বাড়ীর পুকুরের জায়গা নিয়া পূর্ব হতে মনোমালিন্যতা ও বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে জালাল উদ্দিন ও কামাল উদ্দিন মসজিদে আসরের নামাজ আদায় করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে তাদের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌছামাত্র পূর্ব হইতে উৎপেতে থাকা বিবাদীগণ ধারালো দা, লোহার রড, সুপারী গাছের রুইল, লাটিসোটা ইত্যাদি অস্ত্র সন্ত্র নিয়ে তাদের পথরোধ করে ফেলে।
বিবাদী রফিকুল ইসলাম রফির হুকুমে বিবাদী লুৎফুর রহমান লুতু তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার তাদের উপর আক্রমন করে। দুই সহোদরের শোর চিৎকার শুনে তাদের পিতা আব্দুন নূর এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় তিনিও আহত হন।
আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া বলেন, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর