শিরোনামঃ-

» গণহত্যাকারী ফ্যাসিস্টদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : মিজান চৌধুরী

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

ছাতক কালারুকা ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার উপর গণহত্যা পরিচালনাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার নেই। জনগণ ফ্যাসিস্টদের ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। পালিয়ে যাওয়া শক্তি ফের রাজনীতিতে ফিরে আসার নজির নেই।
তাই আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র পরিহার করতে হবে। ফ্যাসিস্ট শক্তি শুধু নির্বাচনই নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্র মেরামতে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। যা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সম্ভব। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করতে হবে।

তিনি রবিবার (২৩ মার্চ) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

মাহফিলে ইউনিয়ন, ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
Manual3 Ad Code

কালারুকা ইউনিয়ন বিএনপি নেতা আরশ আলী মেম্বারের সভাপতিত্বে, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহদি হাসান রায়হানের পরিচালনায় ও ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলমের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সোহেল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ তালুকদার প্রমূখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031