- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার
ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন : ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দেশের জনগণ অশান্তিতে ছিলেন।
ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণ অন্যায়, অত্যাচার জুলম, মামলা, হামলা ও নির্যাতন থেকে মুক্তি পেয়েছেন।
আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ শান্তিতে বসবাসের পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার (২১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে এবং তেতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী’র সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী মো. লিলু মিয়া’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগরীর ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন শাবু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সপু আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক।
তেতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক হাজী শাহ আলম, সাবেক ছাত্রনেতা সাপরান আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবকদল নেতা জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ আজিজ, আলী মিরাজ মোস্তাক, মো. আখতার হোসেন সুমন, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা কুতুব উদ্দিন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


