শিরোনামঃ-

» যুবকদের কোরআনের আলোকে জীবন গড়তে হবে : সেলিম উদ্দিন

প্রকাশিত: ১১. মার্চ. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জে তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, মানুষ আল্লাহর খলিফা। দুনিয়াতে আল্লাহর নির্দেশ অনুসারে কাজ করতে হবে। জান্নাত প্রাপ্তি একজন মুসলমানের লক্ষ্য থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, যুবকদের কোরআনের আলোকে জীবন গড়তে হবে। তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআনই বিশ্বমানবতার মুক্তির সনদ এবং জাতীয় উন্নতি, সমৃদ্ধি ও সফলতার একমাত্র গ্যারান্টি।

Manual4 Ad Code

তিনি বলেন, মানবরচিত অনেক ফর্মুলাই অকার্যকর এবং ফলাফলহীন। তাই সবাইকে পবিত্র মাহে রমজানের আলোকে কোরআনের শিক্ষায় দীক্ষিত হতে হবে।

Manual4 Ad Code

এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করে রেখেছিল, দুর্নীতি, লুটপাট ও অবিচারে লিপ্ত ছিলো তারা। কোন কিছুই তাদেরকে ক্ষমতায় রাখতে পারেনি। এদেশের তরুণ সমাজ সাধারণ জনতা তাদের লোক দেখানো চেতনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে।

সংগঠনের প্রধান নির্বাহী তরুণ সাংবাদিক দেলওয়ার হোসেন মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের সভাপতি মাহফুজুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের খতীব মাওলানা ওয়ারিছ উদ্দিন, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ওলি আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হামজা চৌধুরী।

এসময় গোলাপগঞ্জ উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য বৃন্দ  উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31