- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» গোলাপগঞ্জ চৌমুহনীতে কাহের শামীমের লিফলেট বিতরণ ও পথসভা
প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবেনা : আবুল কাহের চৌধুরী শামীম
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশে এখনো গণতন্ত্র চালু হয়নি।
গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানো সম্ভব নয়। সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের শঙ্কা থাকতে পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবেনা। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা।
তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, মহিউস ছুন্নাহ চৌধুরী নার্জিস, হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি আনহার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ চৌধুরী, আহাদুর রহমান কামরুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, বিএনপি নেতা এম সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির নেতা অজি মোহাম্মদ কাওছার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ আহমদ চৌধুরী সুমন, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আহাদ নানু, সাধারণ সম্পাদক এবাদূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য কয়েছ আহমেদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুয়েদ আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমদ, সদস্য সচিব টিপু সুলতান ও উপজেলা ছাত্রদল নেতা আবু বকর প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


