শিরোনামঃ-

» রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : শাকিল মোর্শেদ

প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ  বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা  জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

Manual8 Ad Code

বিগত ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন।

সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে।’

Manual1 Ad Code

তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর, মধ্যে জাফলং ইউনিয়ন রাধানগর বাজার ও পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

Manual5 Ad Code

লিফলেট বিতরণ ও পথা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও পরিচালনা করেন, সদস্য সচিব শাহাবুদ্দিন সিহাব।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  আলী মোঃ নুরুল হুদা দিপু সহ গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য বৃন্দ।

এছাড়াও উক্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031