শিরোনামঃ-

» ছাতকে ভাতগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের জনসমাবেশ

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব : মিজান চৌধুরী

নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে।
৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়।
জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।
নির্বাচনে বিলম্ব ও অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হায়দরপুর মাঠে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সায়াদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সমরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, জেলার সাবেক সহ-সাংগঠনিক ও উপজেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মুহি, উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবিরুল হাসান, জসিম উদ্দিন সালমান, ভাতগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. সাইদুর রহমান, বিএনপি নেতা রশিদ আহমদ, উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক এনাম, কয়েস আহমদ, শেখ আকতার আলী, মিজানুর রহমান আমরু, মতিউর রহমান, এসএম আমজাদ, আনোয়ার হোসেন ময়না, আবু নছর, গিয়াস উদ্দিন, এডভোকেট আব্দুল জলিল, সাদিকুর রহমান সাদিক, মুশফিকুর রহমান, সামছুদ্দিন, সায়েম আহমদ, গোলাম রব্বানী, আলী হোসেন, জহিরুল ইসলাম, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে আবিদুর রহমান আবিদ, ফরিদ আহমদ, মোজাহিদুর রহমান হিরা, সৈয়দ মনসুর আলী, মাসুক আহমদ, রাহেল আহমদ, এডভোকেট আব্দুল আহাদ, সাজ্জাদুর রহমান, গাজী লিটন, সাইদুল ইসলাম, আশরাফ চৌধুরী মাসুম, ফয়সল আহমদ সুমন, ফয়েজ আহমদ, মানিক মিয়া, কামাল হোসেন তালুকদার, আবু শামীম, আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, শংকর কুমার দাস, আবু তালেব, সাকিব মাহমুদ, আবিদুর রহমান, আব্দুল হেকিম, আলাউদ্দিন, মোজাহিদ হোসেন ও অলিউর রহমান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031