- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে : সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে বর্তমান ও আগামী প্রজন্মের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারুণ্যের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা আলোকিত হলে, আলোকিত হবে সমাজ ও দেশ।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।
ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর অ্যাথলেটিকস্ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের সভাপতি এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, সিলেট জেলা শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের সম্পাদক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিাক্ষকা ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের যুগ্ম সম্পাদক মাসুক মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের আহবায়ক কমিটির সদস্য হেপী বেগম, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিষদের আহবায়ক কমিটির সদস্য মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিষদের আহবায়ক কমিটির সদস্য কবির খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শিপ্রা দেব, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসান আল শামসুজ্জামান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন, রসময় স্কুলের বিএনসিসি দল এবং অতিথিদের ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


