- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
জমজম বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর রায়নগর দপ্তরীপাড়া প্রতয়ন-১১৪ জমজম একাডেমির আন্ডারগ্রাউন্ডে ১০০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জমজম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে সিলেট নগরীর দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে ইউকে প্রবাসী সিলেটের কিছু প্রতিশ্রুতিশীল ও তরুন মানুষদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না।
বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাইক্লিষ্ট টিমের সদস্যদের মাঝে শাহ মোহাম্মদ আলী, শেল আহমেদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানি চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জমজম একাডেমি’র সিনিয়র কো-অর্ডিনেটর মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র কো-অর্ডিনেটর, এইচআর এডমিন আব্দুল হক আনহার, সিনিয়র কো-অর্ডিনেটর শেখ তাসনিম সাকিব, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো. আব্দুল হান্নান সহ গন্যমান্য মুরব্বিগন। ‘ইপিক এক্সপিডিশন বাইক রাইড’ নামে সিলেটি প্রবাসী ৩০ জনের একটি সাইক্লিস্ট টিম নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্ন নগরী ও বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে গত ৪ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ ও সিলেটে প্রায় ৩৯০ কিমি. বাইসাইকেল রাইড করেছে।
এছাড়া তারা বৃটেনে আসন্ন রমজান উপলক্ষ্যে সিলেটের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করেছেন।
এরই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর রায়নগর দপ্তরীপাড়াস্থ জমজম একাডেমিতে ১০০০টি পরিবারকে ১২ কেজি চাল, ১কেজি ডাল, ২ কেজি ছোলা ও ১ লিটার সয়াবিন তৈল এবং ১৫টি এতিমখানায় ২০০ কেজি করে চাল জমজম বাংলাদেশের মাধ্যমে বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


