- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» ম্যাটসদের অযৌক্তিক ৪ দফা দাবির প্রতিবাদে সিওমেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
ম্যাটসদের অযৌক্তিক ৪ দফা দাবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেল কলেজের গোল চত্ত্বর নামক স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, ডা. আদনান মাহমুদ তামিম, ডা. মাহমুদুল হাসান সাদিক, ডা. নাজমুল হোসাইন, ডা. ইমাদ উদ্দিন ইমন, ডা. পিয়াস, ডা. শাহনুর, ৫৮তম ব্যাচের নাহিদ আকবর খান, মিজান, তানিয়া প্রিয়া, ইশতিয়াক, আব্দুল্লাহ, হিদায়াত।
এছাড়াও মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার “স্বাস্থ্যসেবা” থেকে বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত চিকিৎসক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ভেঙে দিতে পারে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
দেশের মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন চিকিৎসক, পোস্ট-গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক, সরকারি ও বেসরকারি চিকিৎসকগণ এসব সিদ্ধান্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশঙ্কা করছেন, এ ধরনের হঠকারী সিদ্ধান্তের পেছনে কোন ষড়যন্ত্রমূলক শক্তির হাত থাকতে পারে, যারা চায় না যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত হোক।
ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান সাধারণ জনগণকে ভুল চিকিৎসার শিকার করছে, প্রতারণার সম্মুখীন করছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। নেতৃবৃন্দ বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রণালয়কে এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করে দ্রুত চিকিৎসকদের সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করতে হবে। অন্যথায়, ১৪ ফেব্রুয়ারি থেকে দেশের মেডিকেল স্টুডেন্ট ও চিকিৎসকগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার অব্যবস্থাপনা বা গাফিলতি দেশ ও জনগণের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তাই অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


