- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই : অতিরিক্ত জেলা প্রশাসক
নিউজ ডেস্কঃ
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার মাধ্যমে তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসার পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স আয়োজিত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও যুগ্ম সম্পাদক মাসুক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেটের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিচালক মহসিনুর রহমান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, বিজিবি স্কুলের ক্রীড়া শিক্ষক হাসান আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


