শিরোনামঃ-

» হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের খৎনা ক্যাম্পের আয়োজন

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর সাবেক কুচাই ইউনিয়ন ও বর্তমান ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডের প্রবাসিদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের জন্য খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ৪২নং ওয়ার্ডের বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রাঙ্গনে এ উপলক্ষে রেজিষ্ট্রেশন, উপহার, আলোচনা সভা, দোয়া ও আনুষ্ঠানিক খতনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

খৎনা কার্যক্রমে হেল্পিং হ্যান্ডসকে আর্থিক সহযোগিতা করেছেন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলাম রুবু ও তাহার পরিবার।

Manual8 Ad Code

খৎনা অনুষ্ঠানে বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে ফ্রেন্ডস ৯০ এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রীরামপুর বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী শাহ আহমেদুর রব, প্রবাসি তজম্মুল আলী, মাওলানা আতাউর রহমান, খসরুজ্জামান খসরু, সাহাবুদ্দিন সাবুল, মালেক মিয়া, শামিম আহমদ, জলফু মিয়া, নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাছিব, আব্দুল হাফিজ ছালিক, সাবেক মেম্বার আলতাফুর রহমান টিপু, তাজু মিয়া, আব্দুর রহমান, নিজাম উদ্দিন, রুহিদ আহমদ, তালাল আহদ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বরায়া শ্রীরামপুর জামেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম শবরেজ নেওয়াজ চৌধুরী।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930