শিরোনামঃ-

» সিলেটে ৫ ফেব্রুয়ারির শ্রমিক সমাবেশে যোগদানের ঘোষণা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কমিটির

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
আগামী ৫ ফেব্রুয়ারি চন্ডিপুল গোলচত্তরে সিলেট জেলার রেজিস্ট্রেশনবিহীন সি.এন.জি চালিত অটোরিক্সা মালিক/শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত শ্রমিক সমাবেশে সমর্থন দিয়ে যোগদানের যোগদানের গোষণা দিয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কার্যকরি কমিটি।

সোমবার (৩ ফেব্রেুয়ারি) দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া আহমদ।

সভাপতির বক্তব্যে তিনি সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও বি.আর.টি.এ. সিলেটের সহকারি পরিচালক বরাবরে পেশকৃত দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, রেজিস্ট্রেশনবিহীন সি.এন.জি চালিত অটোরিক্সার উপর প্রশাসন আইন প্রয়োগের নামে যেভাবে অত্যাচার করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

Manual1 Ad Code

সভায় সমাবেশের দিন দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলায় যেহেতু সকল সি.এন.জি. চলাচল বন্ধ থাকিবে, সেহেতু অন্যান্য উপজেলা থেকে দক্ষিণ সুরমা উপজেলায় কোন সি.এন.জি. অটোরিক্সা নিয়ে প্রবেশ না করার জন্য জেলা কার্যকরি কমিটির পক্ষ থেকে অনুরোধ জানান নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মো. শাহাব উদ্দিন এর পরিচালায় সভায় বক্তব্য রাখেন, কার্যকরি সভাপতি মো. সুন্দর আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মো. মন্নান মিয়া, কার্যকরি সদস্য, রফিকুল ইসলাম রফিক, আলতাফ হোসেন চৌধুরী, এম. বরকত আলী ফরিদ আহমদ, রাজা আহমদ রাজা, সেবুল আহমদ, সফিক মিয়া, এবাদুল খাঁন, সুজন মিয়া, লিটন মিয়া, মুহিবুর রহমান এপল, মো. জলিল মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31