- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
» সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বাড়ায়।
তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি প্রতিবছর তাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি বহুমুখী গুণাবলী অর্জনের আহবান জানান শিক্ষার্থীদের।
ডা. সাইকা জান্নাত এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম.এ. সালাম, কালচারাল কমিটির সদস্য সচিব ডা. মুরশিদা আফরোজ লুবনা। স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আল-মোহাইমিন।
অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত ২২শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


