- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» দিরাইয়ে বিশ্ব জলাভূমি দিবসে হাওর উৎসব হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয় : অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম বলেছেন, মানুষের স্বার্থে পরিবেশের প্রয়োজনে হাওরের উন্নয়ন করতে হবে। হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।
এছাড়া হাওরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। জনগোষ্ঠীর কল্যাণ ও জীববৈচিত্র রক্ষায় হাওরগুলোকে রক্ষা করতে হবে।
তিনি রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত হাওর উৎসব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল হাওরের কালনী নদীর পাড়ে এ উৎসবের আয়োজন করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেত্রকোনার হরলাল সরকার, ব্রাহ্মণবাড়িয়ার শামীম আহমদ, মৌলভীবাজারের অধ্যাপক মো. মহসিন, কিশোরগঞ্জের ইবাদুর রহমান বাদল, সিলেটের রোটারিয়ান এম এ রহিম, হবিগঞ্জের নজরুল ইসলাম বাবুল, সুনামগঞ্জের শেখ বাবুল মিয়া।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, দেশের হাওর বেষ্টিত জেলাগুলোকে ঘিরে আমাদের কার্যক্রম চলছে। হাওর ও জলাভূমি রক্ষাকল্পে বেশ কয়েকটি জেলায় বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি জলাভূমিতে বেশি করে মাছ চাষ ও তা সংরক্ষণ করার আহ্বান জানান।
কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন জেলার ১২’শ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে একটি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
অতিথিরা মেলা ঘুরে দেখেন এবং হাওর অঞ্চলে অনুষ্ঠিত এই উৎসবের সামগ্রিক পরিবেশ দেখে অভিভূত হন।
অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উৎসবের শেষে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং গম্ভিরা, সংস্কৃতিক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ করা হয় ।
উল্লেখ্য, এই অনুষ্ঠান আয়োজনে ট্যুরিজম বোর্ড, আইডব্লিউএম, সিইজিআইএস, গ্রামীন জনকল্যাণ সংসদ সহযোগী হিসাবে কাজ করে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


