- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে আছে বিএনপি : কয়েস লোদী
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি।
সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে আমাদের কাজ করতে হবে।
দেশনেত্রী খালেদা জিয়াসহ দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কারাবরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনে শিকার হয়েছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দলের অনেক নেতাকর্মীকে বছরের পর বছর মাসের পর মাস বিনা দোষে জেলে রেখে আমাদের ওপর নির্যাতন করেছে।
তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) বিগত আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আছকর আলীকে দেখতে নগরীর নয়াসড়কস্থ একটি বেসরকারী হাসপাতালে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি চিকিৎসার সবশেষ খোঁজখবর নেন। সাথে ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ, ইকবাল হোসেন, রায়হান উদ্দিন, নাসির আহমদ, নিলয়, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন আহমদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


