শিরোনামঃ-

» যুক্তরাজ্য বিএনপি সভাপতি মালিকের পক্ষে মোল্লারগাওয়ে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ যুক্তরাজ্য-লেষ্টার বিএনপি নেতা ও জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদের গ্রামের বাড়ীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় যুক্তরাজ্য লেষ্টার ও নটিংহ্যাম বিএনপির সহায়তায় শীত ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
Manual5 Ad Code

মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
Manual2 Ad Code

স্বেচ্ছাসেবক দল নেতা এনাম আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য লেষ্টার বিএনপির সাবেক সভাপতি আল মাহমুদ আরজু, সিলেট জেলা বিএনপি নেতা মাসুম আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু, বিশিষ্ট মুরব্বি বিএনপি নেতা হাজী বশির মিয়া, হাজী সুলতান মিয়া, মো. শানুর মিয়া, মঈন উদ্দীন মেম্বার, বিএনপি নেতা নাছির উদ্দীন।

উপস্থিত ছিলেন, তেতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আহমদ, বিএনপি নেতা আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ বিপ্লব, কামালবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, বিএনপি নেতা বিএনপি নেতা মানিক মিয়া, খছরু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আমিন, জয়নাল আবেদিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সাহেদ আহমদ, ছাত্রদল নেতা রাশেদ আহমদ ও স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম আহমদ প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা ও মোল্লারগাও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31