- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল ৫ আগস্টের বিজয় : বদরুজ্জামান সেলিম
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম বলেন, ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে।
বিগত পতিত সরকার সর্বক্ষেত্রে দেশকে ধ্বংস, অর্থনীতি পঙ্গু করে ভারত নির্ভরশীল দেশে পরিণত করেছিল, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে।
সময়ের প্রয়োজনে যা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। তিনি এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিগত ১৭ বছর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্বাতন নিপীড়ন চালানো হয়েছে। যার কারণে আজ দেশে ৫ আগস্ট তৈরি হয়েছে।
তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা দরবস্ত বাজারে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসার সহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল খয়ের।
জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কে সুহেল আহমদ ও এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়াউল আলম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, ৪নং দরবস্ত ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, ৪নং দরবস্ত ইউপি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ৪নং দরবস্ত ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আশরাফ।
আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা বদরুল ইসলাম, এনামুর রহমান, নাজিমউদ্দীন, ছাত্রদল নেতা এম আর মামুন, কামরুল ইসলাম, রেজওয়ান আহমদ, জুনেদুর রহমান, সালেহ আহমদ, কিবরিয়া আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


