শিরোনামঃ-

» শেখ মুজিবের ম্যুরাল অপসারনে তাওহিদি কাফেলার বিক্ষোভ সমাবেশ শুক্রবার

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল (রহ:) তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খান ও সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন।

Manual6 Ad Code

বিবৃতিতে তারা বলেন, হযরত শাহজালাল (রহ:) মুর্তি ও ভাস্কর্য সংস্কৃতি উৎখাতের জন্য সিলেট এসেছিলেন।

বিগত জালেম সরকার এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করেছিল।

Manual4 Ad Code

আগষ্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা অনেক ভাস্কর্য ধ্বংস করে দেয়, কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অদ্যাবধি তা বহাল রয়েছে।

Manual2 Ad Code

জেলা প্রশাসকের নিকট বারবার দাবি জানানো সত্বেও উপেক্ষা করা হচ্ছে।

পুন্যভুমি সিলেটে কোন ভাস্কর্য বরদাশত করা হবেনা। অতিদ্রুত তা অপসারণ করতে হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31