শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুরন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম তুরন।

সোমবার (২৭ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মনিরুল ইসলাম তুরনকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ পবিত্র উমরাহ পালনে বিদেশে অবস্থানকালীন সময়ে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

Manual6 Ad Code

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মনিরুল ইসলাম তুরণ।

Manual6 Ad Code

পাশাপাশি দলের কার্যক্রম পরিচালনায় তিনি সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Manual6 Ad Code

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930