শিরোনামঃ-

» গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

জরুরী সংস্কার শেষে দ্রুত নির্বাচন জাতির প্রত্যাশা : আবুল কাহের চৌধুরী শামীম

নিউজ ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন,  ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনে বিলম্ব ও অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।

তিনি সোমবার (২৭ জানুয়ারী) রাতে গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম গেদাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উপদেষ্টা ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদীন জামিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ চৌধুরী হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান রিপন, ওয়ার্ড বিএনপি নেতা মঈজ উদ্দিন, সামছুল ইসলাম, ফুল মিয়া, জাবের আহমদ, শিপন আহমদ, আবুল কালাম, সালাউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদ ও সেলিম আহমদ প্রমূখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930