শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপির সাথে সরস্বতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির মতবিনিময়

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৫ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে স্বররসতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সরস্বতী পূজা ও শোভাযাত্রা নিয়ে এ মতবিনিময় সভা

রোববার (২৬ জানুয়ারি) রাত ৮ টায় মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সরস্বতী পূজা  শোভাযাত্রা পরিচালনা কমিটির আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে ও চন্দন দাশের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কেয়েছ লোদী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুরশেদ। সভায় বক্তব্য রাখেন ডাঃ বনদীপ লাল দাস,  বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ,  এড. প্রশান্ত কুমার পাল,  প্রদীপ কুমার দেব,  বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, নিহার রঞ্জন দাস বাচ্চু,  এড. অরবিন্দ দাস গুপ্ত,  জিডি রুমু,  শ্যামল চৌধুরী,  অর্জুন ঘোষ, ঝলক আচার্য্য,  রনি পাল, মলয় ধর প্রমূখ।

Manual5 Ad Code

সভায় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা ও শোভাযাত্রা  শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনসহ বিএনপির সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তারা সরস্বতী পূজার শোভাযাত্রা সিলেটের একটি ঐতিহ্য উল্লেখ করে প্রতি বছরের ন্যায় এ বছরও সম্প্রীতির নগরী সিলেটে শৃঙ্খলার সাথে  শান্তিপূর্ণ ভাবে পূজা ও শোভাযাত্রা সম্পন্নকরণে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সরস্বতী পূজা শান্তিপূর্ন ভাবে ও শোভাযাত্রা সম্পন্নকরণে সার্বিক সহযোগিতার জন্যে  সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code

তাঁরা বলেন সিলেট সম্প্রীতির নগরী সিলেটে বিগত শারদীয় দুর্গা পূজা যেভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, সেভাবে এই ধর্মীয় উৎসবও যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের সাথে বিএনপিও পাশে থাকব।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930