- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» সিলেট অনলাইন প্রেসক্লাবে মতবিনিময় সভা; আগামীতে গণমাধ্যমে নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৫ | শনিবার
দ্রুত সংবাদ ছড়িয়ে যেতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই : প্রবাসী সাংবাদিক রহমত আলী
নিউজ ডেস্কঃ
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে আসেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, দর্পন টিভি ইউকে এর প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক রহমত আলী ও লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর, ব্রিটেনের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব কনজার্ভেটিভ পার্টির নেতা হাফেজ আবদুল মুবিন।
এসময় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ও ক্লাবের প্রবাসী সদস্য খসরুজ্জামান পারভেজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামীতে গণমাধ্যমে নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া।অনলাইন গণমাধ্যম পুরো বিশ্বে মানুষের কাছে খুব দ্রুত সংবাদ সরবরাহ করছে।
মতবিনিময় সভায় হাফেজ আবদুল মুবিন বলেন, অনলাইন গণমাধ্যম পুরো বিশ্ব জুড়ে। বর্তমানে সবকিছু অনলাইন নির্ভর। আমরা প্রবাসে থেকে দেশের খবর দ্রুত পেয়ে যাই অনলাইন গণমাধ্যমকর্মীদের জন্য। অনলাইন প্রেসক্লাবের ভূঁয়সী প্রশংসা করে বলেন, অনলাইন গণমাধ্যমকর্মীদের এক ছাদের নিচে নিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। অনলাইন প্রেসক্লাব এগিয়ে যাক বিশ্বজুড়ে।
মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক রহমত আলী বলেন, অনলাইন গণমাধ্যম আমার খুব প্রিয়। আমি নিজে অনলাইন সংবাদ নির্ভর। অনলাইন গণমাধ্যমের সাথে আমি সারাজীবন সম্পৃক্ত থাকতে চাই। অনলাইনের কোন সীমারেখা নেই। তাই জনগণের মধ্যে দ্রুত সংবাদ ছড়িয়ে যেতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই।
ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুল হাছিব, ক্লাবের প্রবাসী সদস্য খছরু জ্জামান পারভেজ, ক্লাবের সাধারণ সদস্য তাসলিমা খানম বীথী, ফাহাদ মারুফ, উৎফল বড়ুয়া, আহমেদ পাবেল, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


