শিরোনামঃ-

» নারী ও শিশু অধিকার রক্ষায় শহীদ জিয়া ছিলেন স্বেচ্ছার : কয়েস লোদী

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে পরিণত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।

Manual8 Ad Code

তিনি স্বাধীনতার পরের সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বের করে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা ও দূরদর্শিতার কারণে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির তকমা ফেলে স্বনির্ভর বাংলাদেশের পথে, পথ চলতে শুরু করে। বাংলাদেশের পথচলা যখন বার বার বাধাগ্রস্ত হচ্ছিল ঠিক তখন রাষ্ট্র ও জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন প্রেসিডেন্ট জিয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। দেশের সর্বক্ষেত্রে তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। তিনি নারী ও শিশু অধিকার রক্ষায় শহীদ জিয়া ছিলেন স্বেচ্ছার।

Manual8 Ad Code

বুহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের উদ্যোগে বিকেলে দরগামহল্লার একটি হোটেলের হল রুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের আহবায়ক অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. মো. শামীমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জান্নাত জামান চৌধুরী, হালিমা বেগম বিলকিস, জলি পুরকায়স্থ, মুসলিমা বেগম, রুমানা বেগম. কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জামিল আহমদ, শফি খান, সহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930