শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্য তাঁদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual1 Ad Code

নির্বাচনে সভাপতি পদে আয়কর আইনজীবী মো. সিরাজুল হুসেন আহমদ ও এডভোকেট সমর বিজয় সী শেখর, সহ-সভাপতি পদে এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও এডভোকেট মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান ও এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে এডভোকেট অজিত কুমার রায় ও এডভোকেট জাকিয়া জালাল, সহ-সম্পাদক পদে আয়কর আইনজীবী মোসা. ইসরাত জাহান নিপা ও এডভোকেট শামছুল ইসলাম দোষ্কী, নির্বাচন কমিশনার পদে আয়কর আইনজীবী মো. মাজাহারুল হক ও আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে এডভোকেট মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে আয়কর আইনজীবী মওদুদ আহমদ এবং সদস্য পদে আয়কর আইনজীবী মো. সোলেমান হোসেন খান, আয়কর আইনজীবী মো. রফিকুল হক, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান, এডভোকেট মো. আবুল ফজল, এডভোকেট সুব্রত কুমার রায়, আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, আয়কর আইনজীবী কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031