- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেট প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার
ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি : পুলিশ কমিশনার
নিউজ ডেস্কঃ
সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি। এ ক্ষেত্রে পেশাদার ও মূল ধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
বিশেষ করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। এদেরকে চিহ্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাইকারীদের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন বেশে অপরাধ সংগঠিত করতে চাচ্ছে। তবে পুলিশও কৌশলী অবস্থান নিয়ে এদেরকে গ্রেফতারে তৎপর রয়েছে। ওলি আউলিয়ার শহর পূণ্যভূমিকে অপরাধমুক্ত রাখতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এখানে কেউ অপরাধ করে পার পাবে না। শান্তির শহন সিলেটকে সম্পূর্ণরুপে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
এছাড়া কিশোর অপরাধীদের চিহ্নিত করে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
সিলেট প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের একটি বৃহত্তম প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরও বলেন, এ ক্লাবের সদস্যরা এখন দেশে বিদেশে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এটি অত্যন্ত গৌরবের বিষয়। এ ছাড়া খেলাধূলার মধ্য দিয়ে সবার মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, আতাউর রহমান আতা, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আবু সাঈদ মো. নোমান, সদস্য এম এ মতিন, এ কে কাওছার, সহযোগী সদস্য সেলিম আউয়াল ও হুমায়ূন কবির লিটন প্রমুখ।
প্রথম দিনে দাবা খেলায় বিজয়ী ইকরামুল কবির ইকু, রার্নাস আপ নাজমুল কবির পাভেল।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


